ব্রাজিলের হয়েই পুনর্জন্ম চান নেইমার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি।
ইনজুরি যখন একজন খেলোয়াড়ের নিত্যসঙ্গী হয়ে যায় তখন তার পক্ষে আত্মবিশ্বাস ধরে রেখে দলের দায়িত্বভার সামলানো খুবই কঠিন হয়ে পড়ে। আর সেই কঠিন মুহূর্তের সামনে দাঁড়িয়ে আবারো ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার স্বীকার করেছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় তিনি অতিবাহিত করছেন। গোঁড়ালির ইনজুরির কারণে যার বিশ^কাপে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
বিশ^কাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সেই ইনজুরি কাল হয়ে দাঁড়ালোর নেইমারের জন্য। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে আর তার খেলা হচ্ছেনা, নিশ্চিত। পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে পরের ম্যাচগুলোর ভাগ্য নির্ধারিত হবে। সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের বাজে একটি ট্যাকেলে নেইমার ডান গোঁড়ালির ইনজুরিতে পড়ে ৮০ মিনিটে মাঠ ত্যাগ করেন। মাঠ থেকে বেরিয়ে ডাগ আউটে নেইমারকে বেশ আবেগী মনে হয়েছে।
ইনজুরির প্রায় ২৪ ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগী পোস্টে নেইমার লিখেছেন, ‘এই জার্সিটি পড়ে আমি যে গর্ব ও ভালবাসা অনুভব করি তা বর্ণনাতীত। যদি সৃষ্টিকর্তা আমাকে কোন একটি নির্দিষ্ট দেশ বেছে নিতে বলেন যেখানে আমি জন্মাতে চাই তবে আমি আবারো ব্রাজিলকেই বেছে নেব।’
‘আমার জীবনে কোনো কিছু সহজে আসেনি। আমাকে সব সময় নিজের স্বপ্ন ও লক্ষ্যের পথে ছুটতে হয়েছে। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। আর আবারও এটি বিশ্বকাপে। হ্যাঁ, আমি চোটে পড়েছি।’
তবে চোটের কাছে হার মানতে নারাজ নেইমার। তিনি বলেছেন ‘এটা যন্ত্রণা দেবে, তবে আমি ফিরে আসতে পারব। কারণ, আমি নিজ দেশ, সতীর্থ এবং নিজেকে সাহায্য করতে সম্ভাব্য সবকিছু করব।’
নেইমারকে ঐদিনের ম্যাচে নয় বার ফাউল করা হয়েছে। আগামী সোমবার সুইজারল্যান্ড ও শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের পরের দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



